ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সেলাইমেশিন বিতরণ

জেলা প্রতিনিধি,ময়মনসিংহ | জুলাই ১৫, ২০২৬, ০৫:২৭ পিএম গৌরীপুর  সাংবাদিক ঐক্য ফোরামের সেলাইমেশিন বিতরণ

ময়মনসিংহের গৌরীপুরে "সাংবাদিক ঐক্য ফোরাম গৌরীপুর" এর পক্ষ থেকে ১৫ জুলাই ২০২৬ ইং সকাল ১১ টায় "সাংবাদিক ঐক্য ফোরাম অস্থায়ী কার্যালয়ে প্রধানমণ্ত্রী তারেক রহমানের উদ্দ্যোগে গৌরীপুর উপজেলা প্রশাসনের সহায়তায় সেলাইমেশিন বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঐক্য ফোরামের সভাপতি মোঃ শাহজাহান কবির হিরা।

সুনন্দা সরকার প্রমা বলেন সমাজ তথা দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে পুরুষের পাশাপাশি সমাজে নারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ।  তাই নারীরা আত্মকর্মসংস্থানের সৃষ্টি করে সামনের দিকে এগিয়ে যাবেন এটাই আমার প্রত্যাশা। সংগঠনের সাধারন সম্পাদক এইচ টি তোফাজ্জল হোসেনের সঞ্চারনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোঃ শাহজাহান কবির হিরা, প্রতিষ্ঠাতা সভাপতি বেগ ফারুক আহাম্মেদ। এছাড়াও সংগঠনের অন্যান্য সাংবাদিকবৃন্ধ উপস্থিত ছিলেন। 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!