কুড়িগ্রামে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে পথচারী ভক্তবৃন্দের সেবায় তাদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে শাপলা চত্বরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে রথযাত্রায় অংশ নেওয়া সকল পথচারী ভক্তবৃন্দের মধ্যে এই খাবার পানি বিতরণ করেন তারা।
খাবার পানি বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সংগ্রামী সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেল, কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন কাজল, যুগ্ম আহবায়ক ফেরদৌস হোসেন, যুগ্ম আহবায়ক রোকনুজ্জামান রোকন, সদস্য সচিব ইদ্রিস আলী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মমিনুল ইসলাম মমিন, যুগ্ম আহবায়ক তুহিন আশরাফ প্রমুখ। এসময় নেতাকর্মীরা জানান, মানবতার সেবায় আগামীতেও বিনামূল্যে এই বিশুদ্ধ খাবার পানি বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
কালের সমাজ/কে.পি
কালের সমাজ/কে.পি

