ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঈদগাঁওয়ে নারকেল চারা বিতরণ

শেফাইল উদ্দিন, কক্সবাজার | জুলাই ১৬, ২০২৬, ০১:৫০ পিএম প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঈদগাঁওয়ে নারকেল চারা বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নে নারিকেল গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিকালে উপজেলার বিভিন্ন এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে চারা বিতরণ করেন ঈদগাঁও ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল নোমান।

এ সময় ঈদগাঁও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সালামের নেতৃত্বে, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জনসাধারণকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তারা প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশে বৃক্ষরোপণ এবং চারাগুলোর যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান।

কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়নের বাসিন্দাদের মাঝে নারিকেল গাছের চারা বিতরণ করা হয় এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

কালের সমাজ/এসআর

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!