ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

সিংড়া উপজেলার জামতলী হতে বামিহাল ও রানীরহাট সড়কের ১ কিলোমিটার রাস্তার প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের শুভ উদ্বোধন

সিংড়া (নাটোর) প্রতিনিধি | জুলাই ২১, ২০২৬, ০৭:৩১ পিএম সিংড়া উপজেলার জামতলী হতে বামিহাল ও রানীরহাট সড়কের ১ কিলোমিটার রাস্তার প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের শুভ উদ্বোধন

​ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে মঙ্গলবার দুপুর ১২ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, “এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জনগণের যাতায়াত সুগম করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। জামতলী-বামিহাল সড়কের এই প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজ সম্পন্ন হলে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে এবং এলাকার সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড ত্বরান্বিত হবে। কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।”

​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম এবং উপজেলা প্রকৌশলী মোঃ খলিলুর রহমান।
​এছাড়াও রাজনৈতিক ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, ৪ নং কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য মো: ইব্রাহিম খলিল ফটিক,  ৯ নং তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য মোঃ শাদাদৎ হোসেন, ৩নং ইটালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য মোঃ ফজলার রহমান বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!