পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের কাজিটোল, বেতুয়ান,দিলপাশার ও মাগুড়া এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পাওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫১ টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ বিকাল ৫ টার দিকে ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতে দিলপাশার ইউনিয়ন এর কাজিটোল,বেতুয়ান, দিলপাশার ও মাগুড়া এলাকায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর আইন অনুযায়ী ৫১ টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে জনসম্মুখে তা ধ্বংস করা হয়েছে।
অভিযানকালে ৫১ টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয় এবং জব্দকৃত জাল গুলো জনসম্মুখে তা ধ্বংস করা হয়। যার আনুমানিক বাজার মূল্য দুই লাখ চার হাজার(২,০৪,০০০)= টাকা।
এই অভিযানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আলী আজম ও ভাঙ্গুড়া থানার এস আই (নিরস্ত্র) মোঃ নাইমুর রহমান।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানায়, নিষিদ্ধ জাল ব্যবহার ও এর উপকরণ পরিবহন রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কালের সমাজ/কে.পি

