ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি আবু বকর , সম্পাদক বেলাল

জেলা প্রতিনিধি, নওগাঁ | জুলাই ২৬, ২০২৬, ০৭:৩২ পিএম নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি আবু বকর , সম্পাদক বেলাল

দীর্ঘ প্রতীক্ষার পর নওগাঁ জেলা প্রেসক্লাবের ১৫ সদস্যের পূর্ণাঙ্গ  কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে মাই টিভি ও ভোরের কাগজের নওগাঁ প্রতিনিধি . আবু বকর সিদ্দিক সভাপতি এবং দৈনিক সকালের সময়ের নওগাঁ প্রতিনিধি . মাহমুদুন নবী বেলাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এই ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। 

কমিটির অন্যতম শীর্ষ পদে নির্বাচিত হয়েছেন সহ সভাপতি  একুশে টিভির প্রতিনিধি এম আর ইসলাম রতন, দৈনিক মুক্ত খবর পত্রিকার আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক লাল গোলাপ এর জি এম মিঠন, দৈনিক বাংলাদেশ বুলেটিন এর রুহুল আমিন, অর্থ সম্পাদক এসএ টিভির এম আর রাজ, দপ্তর সম্পাদক চ্যানেল-1 এর রাকিব রায়হান, প্রচার সম্পাদক দৈনিক আমার বার্তা‍‍`র রাসেল রানা এবং কার্যনির্বাহী সদস্য সময় টিভির এআর রকি, দৈনিক উত্তর কোন পত্রিকা‍‍`র রুহুল আমিন মুক্তার, দৈনিক কালের সমাজের সাইদুল ইসলাম হেলান, দৈনিক সন্ধ্যাবাণী‍‍`র আলমগীর কবির ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার রিজভী আহম্মেদ রিজোয়ান। 

সাধারণ সভায় বক্তারা অভিযোগ করেন, পূর্বের অবৈধ কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও অনৈতিকভাবে কার্যক্রম পরিচালনা করে আসছিল। উদ্ভূত জটিলতা নিরসন এবং জেলার সাংবাদিকদের ঐক্য বজায় রাখতে সাধারণ সভার মাধ্যমে এই নতুন কমিটি গঠন করা হয়েছে।নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, নওগাঁর গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষা, পেশাদারিত্বের উন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ অক্ষুণ্ণ রাখতে এই কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। খুব শীঘ্রই নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!