ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে জেলা বিএনপির দপ্তর সম্পাদক মরহুম হাবিবুর রহমান এবং বিএনপি নেতা মরহুম জামাল উদ্দিন মাস্টারের স্মরণে গতকাল শনিবার (২৫/৭/২৬) বিকেলে নবীনগরের নাটঘর ইউনিয়নের একুইছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নাটঘর ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজ উদ্দিনের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য বলেন- বিএনপি সরকার শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের সার্বিক উন্নয়নে ও জনগণের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন- "নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রতিটি উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করা হয়েছে। খুব শিগগিরই স্বাস্থ্য কার্ড কার্যক্রমও শুরু হবে। কৃষকদের জন্য সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বিদেশে কর্মরত বাংলাদেশিদের ভোগান্তি কমাতে প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।"
তিনি আরও বলেন- "আপনারা আমাকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠিয়েছেন বলেই আমি আপনাদের কথা সংসদে তুলে ধরতে পারছি। আপনাদের যে কোনো সমস্যা বা প্রয়োজনে আমার দরজা সব সময় খোলা থাকবে।" সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক- আসরাফ হোসেন রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক- রহমান উল্লাহ, ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি মাসুদুর রহমান, সহ-সভাপতি শরাফত আলী, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি হুমায়ুন কবিরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে প্রয়াত দুই বিএনপি নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
কালের সমাজ/কে.পি

