ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

বিএমএসএফ কক্সবাজার জেলা শাখার নতুন নেতৃত্বে জসিম সভাপতি, নাজিম সাধারণ সম্পাদক

জেলা প্রতিনিধি, কক্সবাজার | জুলাই ২৮, ২০২৬, ০৮:৪১ পিএম বিএমএসএফ কক্সবাজার জেলা শাখার নতুন নেতৃত্বে জসিম সভাপতি, নাজিম সাধারণ সম্পাদক

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কক্সবাজার জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক যুগান্তরের প্রতিনিধি জসিম উদ্দিন সভাপতি এবং দৈনিক মেহেদীর নির্বাহী সম্পাদক মো. নাজিম উদ্দীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বিকেলে পর্যটন নগরী কক্সবাজারের একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির কাছে অনুমোদনের জন্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, “দেশের সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের পাশাপাশি একটি গ্রহণযোগ্য জাতীয় সাংবাদিক তালিকা প্রণয়ন সময়ের দাবি।” তিনি এ বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন, ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান, কেন্দ্রীয় সহ-সভাপতি এম. জাহেদ চৌধুরী ও শফিকুল ইসলাম ভূঁইয়া, এবং যুগ্ম সম্পাদক আব্দুর রহিম।

সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন বিএমএসএফ কক্সবাজার জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি ইকবাল বাহার চৌধুরী, সমুদ্র কণ্ঠের চিফ রিপোর্টার মহিউদ্দিন মাহি, বিএমএসএফ টেকনাফ শাখার সাধারণ সম্পাদক আরাফাত সানি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহিদুল্লাহ, মহেশখালী শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, পেকুয়া শাখার সদস্য রেজাউল করিম, গোলাম রহমান, চকরিয়া শাখার সদস্য মো. সেলিম উদ্দিন, মো. আরিফ, বান্দরবান জেলা শাখার হেলাল উদ্দিন, গ্রিন টিভির প্রতিনিধি মো. নুর হোসেনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!