কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া হাইস্কুলের সাবেক শিক্ষার্থী পরিষদের উদ্যোগে শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মেধাবী শিক্ষার্থীদের পরীক্ষায় উৎসাহিত করা এবং আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও এ শিক্ষাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। এতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা শেষে প্রাথমিকভাবে ৬৫ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য মনোনীত করা হয়েছে।
সাবেক শিক্ষার্থী পরিষদের উপদেষ্টা সহকারী অধ্যাপক আবু বকর ছিদ্দিক আবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও ঢালুয়া হাইস্কুলের সভাপতি মনিরুল ইসলাম।
সাবেক শিক্ষার্থী পরিষদের সদস্য ও ঝিকুটিয়া ইসহাক মজুমদার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষার্থী পরিষদের উপদেষ্টা ও আমেরিকাপ্রবাসী মামুনুর রশীদ মামুন, ঢালুয়া হাইস্কুলের প্রধান শিক্ষক বেলাল হোসেন মজুমদার, চৌকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জালাল আহমেদ ভূঁইয়া, ঢালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাদ হোসেন, সিজিয়ারা হাইস্কুলের সাবেক সভাপতি শেখ শাহজাহান সাজু, সাবেক শিক্ষার্থী পরিষদের সাধারণ সম্পাদক ওমর ফারুক এমএসসি, ঢালুয়া হাইস্কুলের সিনিয়র শিক্ষক মহিন উদ্দিন পাটোয়ারী, আবু বকর সিদ্দিক আহছান, মিজানুর রহমান ভেন্ডার, আসমা শাহাদাত, ঢালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুর্শিদা আহমেদ মেরী, মেরাজ হোসেন, ইব্রাহিম মিয়া, জাকির হোসেন, মোবারক হোসেন, ইউসুফ মিয়া, আব্দুর রহমানসহ আরও অনেকে।
শিক্ষাবৃত্তি পরীক্ষার আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের শিক্ষাজীবনে সহযোগিতা করাই এ বৃত্তি কার্যক্রমের মূল উদ্দেশ্য
কালের সমাজ/কে.পি

