ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

খুব শিগগির ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে ইরান যুদ্ধ: মার্কিন স্পিকার

কালের সমাজ ডেস্ক | আগস্ট ২৪, ২০২৬, ০১:৪৯ পিএম খুব শিগগির ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে ইরান যুদ্ধ: মার্কিন স্পিকার

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগির’ একটি ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে বলে তিনি আশা করছেন।

রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জনসন  এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘আমি মনে করি, আমরা খুব শিগগিরই একটি নতুন পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছি। আমি বিশ্বাস করি, আমাদের মিত্র দেশগুলো পরবর্তী ধাপে সহযোগিতা করবে এবং আমরা এটি শেষ করতে পারব।’

তিনি দাবি করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে সক্ষম হয়েছেন, যা “আগের সব প্রশাসনেরই লক্ষ্য ছিল’।

জনসন বলেন, ‘মানুষ জানে, আমরা সাপের মাথা কেটে ফেলেছি।” তাঁর দাবি, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানো ছিল গত ৫০ বছর ধরে প্রতিটি মার্কিন প্রশাসনের লক্ষ্য।

তিনি আরও বলেন, ‘আলোচনার টেবিলের অপর পাশে থাকা ইরানিদের আপনি বিশ্বাস করতে পারেন না। এটাই চ্যালেঞ্জ।’ সূত্র: আল জাজিরা 

কালের সমাজ/এসআর

Link copied!