ঢাকা বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

ঢাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বিপিকেনাইন হসপিটাল

কালের সমাজ ডেস্ক | মে ৮, ২০২৬, ০৩:৪০ পিএম ঢাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বিপিকেনাইন হসপিটাল

রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বিপিকেনাইন এর বাংলাদেশ অফিস। বাংলাদেশি রোগীদের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা আরও সহজ ও নির্ভরযোগ্য করতে এই অফিসের কার্যক্রম শুরু করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকক হসপিটাল গ্রুপের আন্তর্জাতিক মার্কেটিং বিভাগের প্রতিনিধিরা। ফিতা ও কেক কাটার মাধ্যমে অফিসটির শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকক হসপিটাল গ্রুপের আন্তর্জাতিক মার্কেটিং ম্যানেজার কামোনটিপ কাচর্নচাইরিট, মার্কেটিং ডিরেক্টর টিপভারিন ইন্ট্রাট্যাট, সহকারী আন্তর্জাতিক বিপণন পরিচালক আনা মে ডায়ালসহ অন্যান্য প্রতিনিধিরা।

বিপিকেনাইন হসপিটালের বাংলাদেশ অফিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাকিব হাসান, বিপিকেনাইন ইন্টারন্যাশনাল হসপিটালের সিইও এবং হসপিটাল গ্রুপের সিইও ডা. ভানা চন্দ্রকমল। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমকর্মী, আমন্ত্রিত অতিথি ও শুভাকাঙ্ক্ষীরাও অংশ নেন।

বিপিকেনাইন হসপিটালের বাংলাদেশ অফিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাকিব হাসান বলেন, “বাংলাদেশি রোগীদের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসা আরও সহজ ও নির্ভরযোগ্য করতে আমরা কাজ করে যাচ্ছি। রোগীরা যাতে সহজে তথ্য, পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা পান, সে লক্ষ্যেই এই অফিসের কার্যক্রম পরিচালিত হবে।”

বক্তারা জানান, বাংলাদেশি রোগীদের উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা সহজলভ্য করতেই বিপিকেনাইন হসপিটালের বাংলাদেশ অফিসের যাত্রা শুরু হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ থেকে থাইল্যান্ডে চিকিৎসা গ্রহণের পুরো প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য হবে।

অফিসটি থেকে রোগীদের জন্য বিশেষায়িত ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট, মেডিকেল ভিসা সহায়তা, চিকিৎসা পরামর্শ, হাসপাতাল সমন্বয়, এয়ার অ্যাম্বুলেন্স সেবা, দোভাষী সহায়তা এবং রোগী সাপোর্টসহ বিভিন্ন সুবিধা প্রদান করা হবে।

থাইল্যান্ডের অন্যতম সুপরিচিত হাসপাতাল ব্যাংকক হসপিটাল গ্রুপ হৃদরোগ, ক্যান্সার, নিউরো সায়েন্স, অর্থোপেডিকস, শিশু চিকিৎসা, কিডনি ও লিভার চিকিৎসাসহ বিভিন্ন আধুনিক চিকিৎসাসেবা প্রদান করে থাকে। উন্নত প্রযুক্তি, অভিজ্ঞ চিকিৎসক এবং আন্তর্জাতিক মানের সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক রোগীদের আস্থা অর্জন করেছে।

অনুষ্ঠান শেষে অতিথিরা অফিস পরিদর্শন করেন এবংবিপিকেনাইন হসপিটালের বাংলাদেশ অফিসের সফলতা কামনা করেন।

কালের সমাজ/এসআর

করপোরেট কর্নার বিভাগের আরো খবর

Link copied!