নোয়াখালী জেলা শহর মাইজদীতে ভোজনরসিকদের জন্য যুক্ত হলো নতুন এক রাজকীয় ঠিকানা। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো আধুনিক ও অভিজাত রেস্তোরাঁ ‘ক্যাফে নবাবী কাবাব এন্ড কাচ্চি ও চাইনিজ বাংলা’।
উদ্বোধনী দিনেই স্থানীয়দের বিপুল উপস্থিতি ও উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো ছিল। বর্ণিল সাজসজ্জা এবং রাজকীয় ভোরণ দিয়ে রেস্তোরাঁটির শুভ সূচনা করা হয়। আধুনিক পরিবেশ ও রাজকীয় স্বাদের মেলবন্ধন।
উদ্বোধনে আশা কয়েকজন ব্যাক্তি বলেন, আজকে `ক্যাফে নবাবী`-র শুভ উদ্বোধনী দিনে এখানে উপস্থিত হতে পেরে আমি সত্যিই আনন্দিত। আমাদের এলাকায় চমৎকার পরিবেশ এবং উন্নত মানের খাবারের সমন্বয়ে এমন একটি রেস্তোরাঁর খুব প্রয়োজন ছিল। সাইনবোর্ডে ক্যাফে নবাবীর খাবার তালিকা দেখে বোঝা যাচ্ছে এখানে সুস্বাদু কাচ্চি বিরিয়ানি, কাবাব থেকে শুরু করে চাইনিজ ও দেশীয় বাংলা খাবারের এক দুর্দান্ত আয়োজন রয়েছে। খাবারের মূল সৌন্দর্য হলো এর গুণগত মান, স্বাদ এবং পরিচ্ছন্নতা। আশা করি ক্যাফে নবাবী কর্তৃপক্ষ সবসময় খাবারের সেরা স্বাদ ও মান ধরে রাখবেন এবং আন্তরিক সেবার মাধ্যমে আমাদের মন জয় করে নেবেন।
‘ক্যাফে নবাবী’র কর্তৃপক্ষ জানান, ভোজনরসিকদের রুচিশীল পছন্দের কথা মাথায় রেখেই অত্যন্ত সুসজ্জিত ও মনোরম পরিবেশে রেস্তোরাঁটি সাজানো হয়েছে। গ্রাহকদের জন্য এখানে থাকবে, ঐতিহ্যবাহী কাচ্চি ও কাবাব, পুরান ঢাকার স্বাদের সুগন্ধি ও মুখরোচক কাচ্চি বিরিয়ানি এবং নানা পদের স্পেশাল কাবাব।
কালের সমাজ/কে.পি

