ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
এভিয়েশন খাতে পেশাদারিত্বের নতুন মানদণ্ড

অতিথি লিমিটেডের কর্মকর্তাদের জিডিএস প্রশিক্ষণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার | সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৮:০০ পিএম অতিথি লিমিটেডের কর্মকর্তাদের জিডিএস প্রশিক্ষণ সম্পন্ন

দেশের পর্যটন ও এভিয়েশন খাতকে আরও গতিশীল এবং আন্তর্জাতিক মানের করতে সেবার ট্রাভেল নেটওয়ার্ক (বাংলাদেশ) লিমিটেডের উদ্যোগে সম্পন্ন হলো “GDS Training on Reservation and Ticketing” শীর্ষক বিশেষায়িত প্রশিক্ষণ।

গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম ভিত্তিক আধুনিক বুকিং কার্যক্রমে পেশাগত দক্ষতা বৃদ্ধির অংশ হিসেবে, ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) এই কোর্সে সফলভাবে উত্তীর্ণ অতিথি লিমিটেডের পাঁচ কর্মকর্তার হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেওয়া হয়।

অতিথি লিমিটেডের পরিচালক (অপারেশনস) ব্রিগেডিয়ার জেনারেল (অব:) লায়ন এস এম ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে সফল প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান অতিথি গ্রুপের চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজেএফ)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেবার ট্রাভেল নেটওয়ার্ক-এর কান্ট্রি জেনারেল ম্যানেজার ও সিইও মোহাম্মদ সাইফুল হক।

প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে সনদপত্র গ্রহণ করেন অতিথি লিমিটেডের পাঁচজন দূরদর্শী কর্মী। তারা হলেন বিপণন বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ মোঃ ফিরোজ শিকদার ও মোঃ ইমাম হোসেন, এভিয়েশন অ্যান্ড ওভারসিজ বিভাগের এক্সিকিউটিভ সৈয়দ এনামুল করিম আনাম, কাস্টমার সার্ভিসের এক্সিকিউটিভ তৌসিফুর রহমান তানভীর এবং ব্র্যান্ড ম্যানেজার মোঃ মুফিদুল হাসান।

অনুষ্ঠানে বক্তারা সমসাময়িক ট্রাভেল ও এভিয়েশন ব্যবসায় প্রযুক্তিগত জ্ঞান ও ব্যবহারিক দক্ষতার অপরিহার্যতার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা উল্লেখ করেন, জিডিএস-ভিত্তিক এই আধুনিক প্রশিক্ষণ কর্মীদের কর্মক্ষমতা বৃদ্ধির পাশাপাশি গ্রাহকদের দ্রুত ও ত্রুটিহীন সেবা নিশ্চিত করতে সরাসরি অবদান রাখবে; যা দেশে আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ তৈরির পাশাপাশি সামগ্রিক পর্যটন শিল্পে পেশাদারিত্বের এক নতুন মানদণ্ড স্থাপন করবে।

কালের সমাজ/কে.পি

 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!