ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ঠাকুরগাঁও-১ আসন

পোস্টাল ব্যালটে দেওয়া যাবে ভোট, নিবন্ধনের আহ্বান ইসির

কালের সমাজ ডেস্ক | সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৭:৩৯ পিএম পোস্টাল ব্যালটে দেওয়া যাবে ভোট, নিবন্ধনের আহ্বান ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের নিবন্ধন কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত এই নিবন্ধন প্রক্রিয়া সবার জন্য উন্মুক্ত থাকবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) থেকে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, উক্ত নির্বাচনে ভোটদানে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের ‍‍`Postal Vote BD App‍‍`-এর মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে অনুরোধ করা হচ্ছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখার পরিচালক (জনসংযোগ) মো. আবদুল মমিন সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অভ্যন্তরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠাকুরগাঁও-১ আসনের পোস্টাল ভোটিংয়ের নিবন্ধন কার্যক্রম ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত উন্মুক্ত থাকবে।

উক্ত নির্বাচনে ভোটদানে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের Postal Vote BD App এর মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা যাচ্ছে- বাংলাদেশ নির্বাচন কমিশন।

কালের সমাজ/কে.পি

 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!