নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত ষড়যন্ত্র, তৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে ঈশ্বরদী পোস্ট অফিস মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ।
এসময বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল রাজ্জাক ফিরোজ, সাবেক যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, পাবনা জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এনামুল হক, পৌর যুবদলের সাবেক সভাপতি নূরে আলম শ্যামল, উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষার প্রামানিকসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
বিক্ষোভ মিছিলটি পোস্ট অফিস মোড় থেকে শুরু হয়ে ঈশ্বরদী রেলগেটসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনালে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। সমাবেশে বক্তারা আওয়ামী লীগের কথিত ষড়যন্ত্র ও নৈরাজ্য মোকাবিলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সংক্ষিপ্ত বক্তব্য শেষে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
কালের সমাজ/কে.পি

