পাবনার ভাঙ্গুড়ায় নাগরিক সংগঠনের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্প সেবা প্রদানকারী ও সেবা গ্রহণকারীদের মধ্যে "মতবিনিময় সভা ও গণশুনানি" অনুষ্ঠিত হয়েছে ২২ সেপ্টেম্বর দুপুরে উপজেলার অষ্টম মনীষা ইউনিয়নের হলদার পাড়ায় এ সভা অনুষ্ঠিত হয়।
কমিউনিটি স্কোরকার্ড ও গণশুনানি বাস্তবায়ন কমিটির সভাপতি বুলবুলি সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শামীম হাসান। তমা কর্মকার এর সঞ্চালনায় এসময় বক্তব্য দেন ব্রেড এর প্রকল্প সমন্বয়কারী মো. আশিকুর রহমান, সাংবাদিক আবুজর গিফারী ও কমিউনিটির সদস্য পূজা সুত্রধর।
মতবিনিময় সভা ও গণশুনানিতে অতিথিদের বিভিন্ন প্রশ্ন করে বক্তব্য দেন সাধনা হলদার, নূপুর সিং, কৃষ্ণা রায়, জয়া হালদার, তাপসী সুত্রধর, আশা দাশ, পিয়া দাশ, তুলসী সরকার, দেবী হালদার প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ব্রেড এর হিসাব রক্ষক আবুল কালাম আজাদ। "নাগরিক সংগঠনের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ" প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করে বাংলাদেশ রুরাল ইকনোমিক ডেভেলপমেন্ট (ব্রেড)।
সহযোগিতায় ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, ভাঙ্গুড়া, পাবনা। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন, মানুষের জন্য ফাউন্ডেশন, উই ক্যান বাংলাদেশ এবং খ্রিস্টান এইড-এর মতো বিভিন্ন সংস্থা এতে অর্থায়ন ও সহায়তা করে। অনুষ্ঠানে বক্তারা সরকারি ও বেসরকারি সেবার মান বৃদ্ধিতে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ এবং স্থানীয় প্রশাসন ও জনগণের মাঝে স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।
কালের সমাজ/কে.পি

