ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

অপ্রতিম হত্যা মামলার আসামিদের পক্ষে মামলা না লড়ার সিদ্ধান্ত কুমিল্লা বারের আইনজীবীদের

জেলা প্রতিনিধি, কুমিল্লা | সেপ্টেম্বর ২২, ২০২৬, ০৮:১৬ পিএম অপ্রতিম হত্যা মামলার আসামিদের পক্ষে মামলা না লড়ার সিদ্ধান্ত কুমিল্লা বারের আইনজীবীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার আসামিদের পক্ষে মামলা না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা বারের আইনজীবীরা।

মঙ্গলবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ ঘোষণা দেন কুমিল্লা জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কায়ইমুল হক রিংকু।

এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফুল করিম, কুমিল্লার সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট তারেক আবদুল্লাহসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

আইনজীবীরা জানান, অপ্রতিম হত্যাকাণ্ডটি অত্যন্ত মর্মান্তিক ও স্পর্শকাতর। এ ঘটনায় গ্রেপ্তার আসামিদের পক্ষে আইনগত সহায়তা না দেওয়ার বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার পরিবার, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

তবে আসামিপক্ষের আইনগত অধিকার এবং আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেশের প্রচলিত আইন অনুযায়ী বহাল থাকবে।
কালের সমাজ/কে.পি

Link copied!