ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

গৌরীপুরে বিকেডিএ বৃত্তি-২০২৫ এর পুরস্কার বিতরণ

জেলা প্রতিনিধি,ময়মনসিংহ | সেপ্টেম্বর ২০, ২০২৬, ০৭:০৫ পিএম গৌরীপুরে বিকেডিএ বৃত্তি-২০২৫ এর পুরস্কার বিতরণ

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা কিন্ডারগার্টেন (বেসরকারি স্কুল) সমিতির উদ্যোগে বিকেডিএ বৃত্তি-২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। 
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় গৌরীপুর উপজেলা পাবলিক হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অমল চন্দ্র দাস সিনিয়র সহ-সভাপতি গৌরীপুর উপজেলা কিন্ডারগার্টেন (বেসরকারি স্কুল) সমিতি ও আহবায়ক বৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটি।  

অনুষ্ঠান সঞ্চালনা করেন আরিফ আহাম্মেদ,সাধারন সম্পাদক গৌরীপুর উপজেলা কিন্ডারগার্টেন (বেসরকারি স্কুল) সমিতি ও সদস্য সচিব বৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটি।    অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাঈদা রুবায়াত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মো. হাবিবুর রহমান, অফিসার ইনচার্জ গৌরীপুর থানা, বেগ ফারুক আহাম্মেদ সভাপতি গৌরীপুর প্রেস ক্লাব,  মো. শাহজাহান কবির হিরা,সভাপতি গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরাম, মো. কামাল উদ্দিন সভাপতি গৌরীপুর সাংবাদিক কল্যাণ সংস্থা, মো. আজিজুল হক প্রধান শিক্ষক, নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয়, রায়হান উদ্দিন সরকার সভাপতি গৌরীপুর রিপোর্টার্স ক্লাব। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, বিকেডিএ বৃত্তি পরীক্ষায় বিভিন্ন ২৫টি  শিক্ষাপ্রতিষ্ঠান থেকে  ৫৬০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে।

 এর মধ্যে ট্যালেন্টপুলে ৭২ জন এবং সাধারণ গ্রেডে ১৩৩ জন বৃত্তি পেয়েছে। বৃত্তি পরীক্ষায় গৌরীপুর চাইল্ড ফেয়ার মডেল স্কুল, প্রতিভা মডেল স্কুল, গুঁজিখা নবদূত বিদ্যানিকেতন কিন্ডারগার্টেন, জে.এস কিন্ডারগার্টেন, সাদেক মেমোরিয়াল কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুল, দিশা প্রি-ক্যাডেট স্কুল, মিরিকপুর মডেল হাই স্কুল, প্রতিশ্রুতি কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুল, ইউসুফাবাদ কে এম মডেল স্কুল, বীরাঙ্গনা সখিনা এমটিসি মডেল স্কুল, ফিউচার একাডেমি কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুল, সৃজনশীল কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুল, জিহাদ মডেল একাডেমি, ইউনিক চাইল্ড একাডেমি, বর্ণমালা কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুল, শুকতারা কিন্ডারগার্টেন, গ্রামাউস শিশু কানন কর্মসূচি, রূপান্তর শিশু কানন, দি মুন লাইট প্রি-ক্যাডেট স্কুল, দি নলেজ কিন্ডারগার্টেন, জননী মডেল স্কুল, হিম্মতনগর মডেল স্কুল অ্যান্ড কিন্ডারগার্টেন, সৃজন কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুল এবং গোবিন্দপুর মিম কিন্ডারগার্টেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশে বৃত্তি পরীক্ষার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশুনা, নৈতিক মূল্যবোধ ও ভবিষ্যৎ জীবনে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। সবশেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে গ্রেড অনুযায়ী বৃত্তির টাকা ও ক্রেস্ট উপহার দেওয়া হয়। 

কালের সমাজ/কে.পি

Link copied!