তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে। এজন্য মূলত অযোগ্য মন্ত্রীদের কারনে হচ্ছে। এমন ব্যর্থতা নিয়ে রাস্ট্র পরিচালনা সম্ভব নয়। মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন। নয়তো এদেশের আপামর জনসাধারণ জুলাই সনদ বাস্তবায়ন করতে সরকারকে বাধ্য করবে। ঝালকাঠি জেলা জামাতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শনিবার দিনব্যাপী ঝালকাঠি শিল্পকলা একাডেমি হলরুমে সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা জামাতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অ্যাডভোকেট মু. হাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের টিম সদস্য ফখরুদ্দিন খান রাজী, জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, ঝালকাঠি-২ আসনের সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম, সম্মেলনের সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মুহাম্মদ ফরিদুল হক।
প্রধান অতিথি আরো বলেন, জামায়াতে ইসলামীর রুকনগণ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য প্রাণপন চেষ্টা করতে হবে, দুনিয়ার জীবন আমাদের আসল ঠিকানা নয় পরকাল হলো আমাদের আসল ঠিকানা। প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি আসল জীবনের জন্য চেষ্টা করে। তিনি রুকনদেরকে মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান। তিনি আরো বলেন, সংগঠনের দাওয়াত সকল মানুষের কাছে পৌঁছাতে হবে। আমাদের অন্যতম দায়িত্ব সংগঠনকে মজবুত করার মাধ্যমে সকল ষড়যন্ত্র মোকাবিলায় কার্যকর ভুমিকা পালন করতে হবে। বক্তারা আরো বলেন, এই সরকার কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না ঘোষণা দিলেও ইতিমধ্যে কুরআন বিরোধী হেবা আইন পাশ করেছে। আইনমন্ত্রী বলেছেন "কুরআনকে সংবিধান হিসেবে মানবো না বা মানা ঠিক হবে না।"এই কথা বলে তিনি কুরআনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। সরকারের সমালোচনা করে বক্তারা বলেন, ফ্যাসীবাদী আজ মাথাচাড়া দিয়ে উঠেছে। এ কারনে জুলাইয়ের আকাঙ্খা বাস্তবায়নের জন্য সবাইকে জনগণের দ্বারে দ্বারে যেতে হবে।
কালের সমাজ/কে.পি

