ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নছিমন চালকের মৃত্যু

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি | সেপ্টেম্বর ২০, ২০২৬, ০৬:১৩ পিএম ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নছিমন চালকের মৃত্যু

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় ইব্রাহিম মোল্যা (২৩) নামে এক নছিমন চালক নিহত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১২.৫০ ঘটিকায় উপজেলার ফুকরা ভুলবাড়িয়া এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর ফজলুর রহমান জানান, ইব্রাহিম মোল্যা নছিমন চালিয়ে যাওয়ার সময় অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। 

এ সময় তিনি সড়কের পাশে পড়ে যান। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। দুর্ঘটনায় কবলিত নসিমন গাড়িটি পুলিশী হেফাজতে রয়েছে। ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান জানান, নিহত ইব্রাহিম মোল্লার পরিবার বিনা ময়না তদন্তের আবেদনের প্রেক্ষিতে তার পরিবারের জিম্মায় লাশ প্রদান করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহত ইব্রাহিম মোল্লা ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী (জয়পাশা) গ্রামের আব্দুল হাকিম মোল্লার ছেলে।
কালের সমাজ/কে.পি

Link copied!