ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

পাবলিক এ্যাফেয়ার্স এন্ড ব্রান্ড কমিউনিকেশন ডিভিশন

কালের সমাজ ডেস্ক | সেপ্টেম্বর ২০, ২০২৬, ০৭:১৫ পিএম পাবলিক এ্যাফেয়ার্স এন্ড ব্রান্ড কমিউনিকেশন ডিভিশন

সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৪তম সভা অনুষ্ঠিত

রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহ ভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি -এর পরিচালনা পর্ষদের ১৪তম সভা ২০ সেপ্টেম্বর২০২৬, রবিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান সভা পতিত্ব করেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য লে. কর্নেল (অবঃ) মোঃ খান সুবায়েল বিন রফিক পিএইচডি, আসমা আখতার এফসিএ, কে. এম. জাকারিয়া ও মোহাম্মদ আহসানহাবিব চৌধুরী এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার এবং কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্ব) মোঃমনিরুলইসলাম এ সময় উপস্থিত ছিলেন। 
সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম পর্যালোচনা, বিভিন্ন বিনিয়োগ প্রস্তাবনা অনুমোদন সহবিনিয়োগ পুনরুদ্ধার কার্যক্রম জোরদার ও স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চলমান রাখার জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদানকরা হয়।

কালের সমাজ/কে.পি

 

Link copied!