ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

কালের সমাজ ডেস্ক | সেপ্টেম্বর ২০, ২০২৬, ০৮:২৭ পিএম আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় এ ঘটনা ঘটে।

আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৬টা ৫০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর আসে। তবে বাইপাইল সড়কে অনেক যানজট হওয়ায় এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিসের গাড়ি। অগ্নিকাণ্ডের কী অবস্থা তা ঘটনাস্থলে গেলে জানা যাবে।

কালের সমাজ/কে.পি

 

Link copied!