ডিজিটাল লেনদেনকে আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে কাজ করে আসা Pay Station ৮ম বর্ষপূর্তি উদযাপন করেছে। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানটির Merchant App-এর মাধ্যমে ব্যবসায়ীদের জন্য ডিজিটাল লেনদেন পরিচালনার বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে বাংলা কিউআর, পেমেন্ট লিংক, বিল পেমেন্ট ও EMI পেমেন্টসহ বিভিন্ন সেবা।
PayStation-এর লক্ষ্য হচ্ছে ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে ডিজিটাল লেনদেনের সুযোগ আরও সহজলভ্য করা। বিশেষ করে ব্যবসায়ীরা যাতে নগদ অর্থের পাশাপাশি ডিজিটাল পদ্ধতিতে সহজে পেমেন্ট গ্রহণ এবং লেনদেনের হিসাব পরিচালনা করতে পারেন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
৮ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী, ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। এ সময় প্রতিষ্ঠানের সাফল্য ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ ও মানুষের কাছে পৌঁছে দিতে ভবিষ্যতে সেবার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
কালের সমাজ/কে.পি

