ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখা সমূহ নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ২০, ২০২৬, ০৭:৩৭ পিএম ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখা সমূহ নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত

ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহক সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে ডাচ্-বাংলা ব্যাংক-এর ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখা সমূহ নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ ১৮সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঢাকার একটি স্থানীয় হোটেলে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়।

ডাচ্-বাংলাব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ এহতে শামুল হক খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।বক্তব্যে তিনি বলেন, গ্রাহকদের জন্য “বেস্টফাইন্যানশিয়াল সলিউশন পার্টনার”তথা“বিশ্বস্ত সহযোগী” হিসেবে প্রতিষ্ঠিত হতে ডাচ্-বাংলা ব্যাংক বিভিন্ন কৌশল গ্রহণকরেছে।গ্রাহকসেবায় উৎকর্ষ নিশ্চিত করতে তিনি গ্রাহকদের প্রতি যত্নশীল মনোভাব প্রদর্শন সহ বিভিন্ন কৌশলগত বিষয়েরও পরগুরুত্বারোপ করেন।ব্যাংকের কৌশল গত লক্ষ্য অর্জন এবং ব্যাংকের অবস্থান আরও শক্তিশালী করতে তিনি সকল কে আরও কার্যকর ভাবে অবদান রাখার আহ্বান জানান।

ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখা ব্যবস্থাপকগণ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ব্যবসায়িক কৌশলসমূহ যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি উৎকৃষ্ট গ্রাহক সেবা নিশ্চিত করে নিজ নিজ ব্যবসায়িক লক্ষ্য মাত্রা অর্জনের দৃঢ় প্রত্যয় ব্যক্তকরেন।ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গ্রাহক সেবা আরও উন্নত করা এবং ব্যবসায়িক লক্ষ্য মাত্রা অর্জনের বিষয়ে তাঁদের পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

কনক্লেভে ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখাও উপশাখার কর্মকর্তাবৃন্দ, রকেট ও এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান এবং এডিসি সুপারভাইজারগণ অনলাইনের অংশগ্রহণ করেন।
কালের সমাজ/কে.পি

Link copied!