ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

সিএমএসএমই ইউদ্যোক্তাদের চলতি মূলধন যোগাতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলে অংশ নিয়েছে ব্র্যাকব্যাংক

কালের সমাজ ডেস্ক | সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০৭:২০ পিএম সিএমএসএমই ইউদ্যোক্তাদের চলতি মূলধন যোগাতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলে অংশ নিয়েছে ব্র্যাকব্যাংক

দেশেরকুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারিশিল্প (সিএমএসএমই) খাতে ৫,০০০ কোটি টাকার চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিল থেকে কমইন্টারেস্টে ও সহজ শর্তে ঋণ বিতরণ করতে বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের মধ্যে অংশ গ্রহণ মূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।  
গত ৮ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশব্যাংকের প্রধানকার্যালয়ে এই চুক্তিতে ব্র্যাক ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং ব্যাংকের পক্ষে চুক্তি পত্রটি হস্তান্তর ও গ্রহণ করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এস এমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির এসএমইএন্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মোঃ জবদুলইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোঃ আনিছুর রহমান। এছাড়াও এতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান এবং অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন। 
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ৬০,০০০ (ষাটহাজার) কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় সিএমএসএমই খাতে প্রয়োজনীয় চলতি মূলধন ঋণ বা বিনিয়োগ সরবরাহের মাধ্যমে উদ্যোক্তাদের পূর্ণসক্ষমতায় উৎপাদন, সেবা ও ব্যবসা কার্যক্রম পরিচালনায় সক্ষমতা বৃদ্ধি করা হবে। একই সঙ্গে দেশে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মন্থর অর্থনীতির চাকা গতিশীল করাই এ তহবিলের লক্ষ্য।
এ তহবিলের আওতায় সাধারণ ভাবে সচল সিএমএসএমই প্রতিষ্ঠান গুলোর মধ্যে প্রয়োজনীয় চলতি মূলধন এর অভাবে পূর্ণসক্ষমতায় উৎপাদন, সেবা ও ব্যবসাকার্যক্রম পরিচালনা করতে অক্ষম প্রতিষ্ঠান গুলোকে অর্থায়ন করা হবে। এই তহবিলের আওতায় যোগ্য সিএমএসএমই প্রতিষ্ঠান মাত্র ৯ শতাংশ ইন্টারেস্টে অর্থায়ন সুবিধা গ্রহণ করতে পারবে।

কালের সমাজ/কে.পি
 

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!