ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

কোটচাঁদপুরে চুরির সময় হাতেনাতে চোর আটক, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন

​কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি | সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০৭:৩১ পিএম কোটচাঁদপুরে চুরির সময় হাতেনাতে চোর আটক, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ঘাঘা গ্রামে আজ দুপুরে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুপুর আনুমানিক ২টার দিকে গ্রামের মৃত আত্তাব মন্ডলের ছেলে মতিয়ার রহমানের বসতবাড়িতে গৃহস্থালিতে  চুরি করার সময় এক চোরকে হাতেনাতে আটক করেছে তালসার ফাঁড়ি পুলিশ।

​আটককৃত চোরের নাম মোঃ আবদুর রহিম ওরফে রুবেল (২৭)। সে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের মোঃ শহিদের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে মতিয়ার রহমানের বাসা ফাকা থাকার সুযোগে অভিযুক্ত রুবেল চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে স্থানীয় ও পুলিশকে খবর দিলে তালসার পুলিশ ক্যাম্পের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে চুরিকৃত মালামালসহ হাতেনাতে গ্রেফতার করে।

​এ বিষয়ে তালসার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই তবিবুর রহমান  জানান, আটককৃত আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে থানায় হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

কালের সমাজ/কে.পি

Link copied!