ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের পরিচ্ছন্নতা অভিযান

জেলা প্রতিনিধি, জয়পুরহাট | সেপ্টেম্বর ২০, ২০২৬, ০৬:১৭ পিএম জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে সারাদেশের মত জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১২টায় জেলা পরিষদ কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান নিজ হাতে কোদাল দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলার ধলাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক, জেলা কৃষকদলের সদস্যসচিব মঞ্জুরে মওলা পলাশসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় বক্তারা ডেঙ্গুর বিস্তার রোধে নিজেদের বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তারা। কর্মসূচির অংশ হিসেবে জেলা পরিষদ কার্যালয় ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এতে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরাও সক্রিয়ভাবে অংশ নেন।

কালের সমাজ/কে.পি

Link copied!