ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪২৯ গ্রেপ্তার, ৬৪ মামলা

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ৩, ২০২৬, ০১:৩৪ পিএম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪২৯ গ্রেপ্তার, ৬৪ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় পরিচালিত নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৬৪টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, অপরাধ প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত একদিনে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিএমপির বিভিন্ন বিভাগ ও অপরাধ দমন শাখার সদস্যরা অংশ নেন।

বিভাগভিত্তিক অভিযানে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মতিঝিল বিভাগ থেকে ৬৬ জন, তেজগাঁও বিভাগ থেকে ৬২ জন, ওয়ারী ও উত্তরা বিভাগ থেকে ৩৯ জন করে, গুলশান বিভাগ থেকে ৩৫ জন এবং রমনা ও লালবাগ বিভাগ থেকে ২২ জন করে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) গ্রেপ্তার করেছে দুজনকে।

অভিযানকালে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৮২২ পিস ইয়াবা, ১৯ কেজি ১৮৫ গ্রাম গাঁজা এবং ৮৮ বোতল এসকাফ সিরাপ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, রাজধানীর থানা এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার এবং মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।

কালের সমাজ/এসআর

Link copied!