দেশের স্থিতিশীলতা নষ্ট করতে একটি মহল বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গুজব ছড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করা হচ্ছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (০৩ জ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে কেউ কেউ পরিকল্পিতভাবে গুজব ছড়াচ্ছে। এ কাজে সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করা হচ্ছে। তাই কোনো তথ্য যাচাই না করে বিশ্বাস বা প্রচার না করার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, ধর্ম ও বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। যার যার ধর্ম পালনের স্বাধীনতার পাশাপাশি সবার নিরাপত্তা পাওয়ার অধিকারও সমান।
তিনি বলেন, বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়। ধর্ম-বর্ণের বিভেদ ভুলে দেশের সব মানুষকে বাংলাদেশি হিসেবে ঐক্যবদ্ধ থাকতে হবে।
একুশে সংবাদ/ওজি

