ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কালের সমাজ ডেস্ক | সেপ্টেম্বর ৩, ২০২৬, ০৪:৩০ পিএম জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্য একজন উপদেষ্টা কী বলেছেন, সেই তথ্য আমার সামনে নাই। আমি কথা বলবো ডাটাভিত্তিক, প্রমাণভিত্তিক, আমাদের পুলিশের রেকর্ডভিত্তিক। সেই ডাটা আপনারা যাচাই করতে পারবেন।

তিনি আরও বলেন, কোনো জেলার চিত্রে যদি বিভ্রান্তি থাকে বা ভুল থাকে, আপনারা কথা বলতে পারবেন। আমরা তো ট্রান্সপারেন্ট।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা প্রত্তেক জেলা থেকে মাসিকভাবে ডাটা নিয়ে আসি এবং সেটা মনিটর করা হয়। পরে সারাদেশেরটা কম্পাইল করা হয়। তারপরে তথ্যচিত্র দেওয়া হয়। আপনারা পুলিশ হেডকোয়ার্টারে যেতে পারেন, দেখতে পারেন এবং সেটা জেলা থেকে কীভাবে আসে, সেখানে কোনো মিসইনফরমেশন আছে কিনা আপনারা ধরতে পারেন।

কালের সমাজ/কে.পি

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!