ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

অবসরপ্রাপ্ত ছয় শিক্ষককে রাজকীয় সংবর্ধনা দিলো ফরিদগঞ্জের প্রত্যাশী রুস্তুম আলী উচ্চবিদ্যালয়

মোঃ ইয়াছিন পালোয়ান, ফরিদগঞ্জ (চাঁদপুর) | সেপ্টেম্বর ৩, ২০২৬, ০৯:২১ পিএম অবসরপ্রাপ্ত ছয় শিক্ষককে রাজকীয় সংবর্ধনা দিলো ফরিদগঞ্জের প্রত্যাশী রুস্তুম আলী উচ্চবিদ্যালয়

গত ৩১ আগস্ট শিক্ষকতা পেশা থেকে অবসরে যাওয়া তপন কুমার মজুমদারের সাথে মরনোত্তর একজনসহ মোট ছয়জন শিক্ষককে রাজকীয় সংবর্ধনা দিলো ফরিদগঞ্জের রস্তুম আলী উচ্চ বিদ্যালয়। সংবর্ধনাপ্রাপ্ত ৬জন শিক্ষক হলেন, সিনিয়র শিক্ষক তপন কুমার মজুমদার, সিনিয়র শিক্ষক বিল্লাল  হোসেন খান, সিনিয়র শিক্ষক উত্তম কুমার তালুকদার, সিনিয়র শিক্ষক হুমায়ুন কবির গাজী, সিনিয়র শিক্ষক আবুল খায়ের মিয়া ও প্রয়াত সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন গাজী।   উপজেলার প্রত্যাশী রুস্তুম আলী উচ্চ বিদ্যালয়ে বৃহষ্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) বিকালে সর্বশেষ গত ৩১ আগস্ট অবসরে যাওয়ার সিনিয়র শিক্ষক তপন কুমার মজুমদারের বিদায় উপলক্ষে আয়োজিত এই বিদায় সংবর্ধনায় অন্যদেরকেও আনুষ্ঠানিক বিদায় দেয়া হয়। 

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক লিটন কান্তি দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আলম শেখ। এর আগে সিনিয়র শিক্ষক মাহফুজুর রহমান, মো.আলাউদ্দিন ও মিলন খান এর যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান। বিদায় বাণী পাঠ করেন দশম শ্রেণির শিক্ষার্থী নাদিয়া ইসলাম। অবসরজনিত বিদায় নেয়া সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন সর্বশেষ গত ৩১ আগস্ট অবসর নেয়া সিনিয়র শিক্ষক তপন কুমার মজুমদার, ইতিপূর্বে অবসর নেয়া সিনিয়র শিক্ষক আবুল খায়ের মিয়া, হুমায়ুন কবির গাজী, বিল্লাল হোসেন খান, উত্তম কুমার তালুকদার ও মরহুম আনোয়ার হোসেন গাজীর পক্ষে তার ছেলে রবিউল আলম।

 অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ফারাক্কবাদ ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম মিঠু, চির্কাচাঁদপুর বহুমুখি উবি ও কলেজ অধ্যক্ষ আবু জাফর মো. শামসুদ্দিন খান, ফরিদগঞ্জ কে. আর আইডিয়েল স্কুল এণ্ড কলেজ অধ্যক্ষ মাছুম আলম তালুকদার, বালিথুবা আব্দুল হামিদ উবির প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক হুমায়ুন কবির, বালিয়া আদর্শ উবির প্রধান শিক্ষক আব্দুল মালেক বেপারি, রামপুর বাজার মজিদিয়া উবির প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম পাটওয়ারী, ধানুয়া জনতা উবির প্রধান শিক্ষক মোবারক হোসেন, হাঁসা বালিকা উবির সাবেক প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি দেলোয়ার হোসেন পাটওয়ারী, মতলব দক্ষিণ উপজেলার ডিঙ্গাভাঙ্গা উবির প্রধান শিক্ষক মিজানুর রহমান, ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উবির সাবেক সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারি শিক্ষক হিতেশ শর্মা এবং ধানুয়া জনতা উবির ম্যানেজিং কমিটির সভাপতি মেহেদি হাসান মঞ্জু। 

এছাড়া বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক আলমগীর হোসেন, সিনিয়র শিক্ষক মোশারফ হোসেন, রুহুল আমিন, ঝন্টু দাস এবং বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রত্যাশী রুস্তুম আলী উচ্চ বিদ্যালয়ের এই আয়োজন আমাদের দীর্ঘদিন মনে থাকবে। এই সংবর্ধনা নতুন প্রজন্মকে শিক্ষক হিসেবে পেশাকে বেছে নিতে উৎসাহিত করবে। অবসরে যাওয়া শিক্ষকরা এই বিদ্যালয়ের প্রাণ ভোমরা ছিলেন।  তারা শুধু  নিয়মিত পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না, বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সেতু বন্ধনে কাজ করেছেন। আমরা চাই আগামীতেও যারা অবসরে যাবেন, তারাও যেনো এই ধরনের সংবর্ধনা নিয়ে বিদায় নেন। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষকদের ক্রেস্ট, ফুলসহ বিভিন্ন উপহার সামগ্রি প্রদান করেন।  এছাড়া বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় এপ্লাস প্রাপ্ত ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিদায়ী অতিথিদের হাত দিয়ে সংবর্ধনা দেয়া হয়। আলোচনা শেষে সংবর্ধিত শিক্ষকদের বিদ্যালয় ভবন  থেকে লালগালিচা কাপড়ে পায়ে হেটে ফুল দিয়ে সজ্জিত ঘোড়ার গাড়ীতে উঠে মোটরসাইকেল শোভাযাত্রা দিয়ে প্রত্যেক শিক্ষককে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেন শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থীরা।

কালের সমাজ/কে.পি

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!