ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে আটক ২৩

কালের সমাজ ডেস্ক | সেপ্টেম্বর ১৮, ২০২৬, ০৬:৪৬ পিএম তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে আটক ২৩

রাজধানীর ফার্মগেইট এলাকার তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শুক্রবার বিকালে আটক করার পর তাদের তেজগাঁও থানা হেফাজতে রাখা হয়েছে।

ওই পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কলেজের মসজিদে গোপনে বৈঠক করার সময় তাদের আটক করা হয়েছে। আমরা সন্দেহ করছি তারা জঙ্গি কার্যক্রমের সঙ্গে যুক্ত।

“এটিইউ ও সিটিটিসির কর্মকর্তারা এসেছেন। তারা বিষয়টি যাচাইবাছাই করছেন। পরে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত বলা যাবে।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।”

কালের সমাজ/কে.পি

 

Link copied!