ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

নবীনগরে সংগীত শিল্পী ইউসুফ রায়হান স্ত্রীকে অস্বীকারের পরও বিবাহবিচ্ছেদ করলেন

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া | সেপ্টেম্বর ১৮, ২০২৬, ০৭:৪৮ পিএম নবীনগরে সংগীত শিল্পী ইউসুফ রায়হান  স্ত্রীকে অস্বীকারের পরও বিবাহবিচ্ছেদ করলেন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সংগীতশিল্পী ইউসুফ রায়হান ও তাঁর স্ত্রী মুন্নি আক্তারের মধ্যে সাম্প্রতিক পারিবারিক অমিল ও মনোমালিন্যকে কেন্দ্র করে নবীনগর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন, মামলা পাল্টা মামলার পর গতকাল রাতে (১৮/৯/২৬) সৃষ্ট বিরোধের অবসান হয়েছে। উভয় পক্ষের একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে সংসার না করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল রাতে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরীর দিক নির্দেশনায় এবং দায়িত্বরত এসআই আজাদের তত্ত্বাবধানে উভয় পক্ষকে নিয়ে একটি সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করেন।
আলোচনায় উপস্থিত ছিলেন সাবিনা ইয়াসমিন পুতুল, মাহমুদা বিথি, শান্তা ইসলাম, সাংবাদিক মো. সফর আলী, রুনা আক্তার (মহিলা সদস্য, সাতমোড়া ইউপি), আখতারুজ্জামান, শেখ মিহাদ এবং ইউসুফ রায়হানের মা।
দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষ পারস্পরিক সম্মানের ভিত্তিতে আর একসঙ্গে সংসার না করার সিদ্ধান্তে পৌঁছান। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী- কোনো ধরনের বিরোধ বা কাদা ছোড়াছুড়ি না করে আইনি ও শালীন প্রক্রিয়ায় বিষয়টির সমাধান করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান-”সম্পর্কের তিক্ততা আরও না বাড়িয়ে পারস্পরিক সম্মান বজায় রেখে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁরা আশা প্রকাশ করেন, ইউসুফ রায়হান ও মুন্নি আক্তার ভবিষ্যতে নিজ নিজ জীবনে শান্তি ও ভাল থাকবেন।”

কালের সমাজ/কে.পি
 

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!