ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

একযোগে ৯৯ বিচারককে বদলি ও পদায়ন

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১০:৩২ পিএম একযোগে ৯৯ বিচারককে বদলি ও পদায়ন

একযোগে ৯৯ বিচারককে বদলি ও পদায়ন করেছে সরকার। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা থেকে এ বিষয়ে আলাদা প্রজ্ঞাপন জারি হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারককে বদলি করা হয়েছে।


এর মধ্যে যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার ১৭ বিচারককে চিফ লিগ্যাল এইড অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে। জেলা জজ ও অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার কয়েকজন বিচারককে বিভিন্ন মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সচিবালয়ে আইনসংক্রান্ত পদে বদলি করা হয়েছে।

কালের সমাজ/কে.পি

Link copied!