ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণজয় নবীনগরের সোজানা রহমান আঁচলের

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া | সেপ্টেম্বর ১৮, ২০২৬, ০৭:৫৪ পিএম কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণজয়  নবীনগরের সোজানা রহমান আঁচলের

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ডোপাকান্দা গ্রামের জিয়াউর রহমানের বড় মেয়ে সোজানা রহমান আঁচল গতকাল (১৭/৯/২৬) শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম মিরপুরে অনুষ্ঠিত বাংলাদেশ শিতোরিউ ন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশিপে কাতা ও কুমি (বয়স- অনূর্ধ্ব ১৭, ওজন- ৫৯ কেজি) দুই বিভাগেই স্বর্ণপদক জয় করেছেন। এর আগে গত এপ্রিলে অনুষ্ঠিত ১০ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে সে তৃতীয় স্থান অর্জন করে। প্রশিক্ষক হাসান খান শানের এ শিক্ষার্থী জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে কারাত প্রশিক্ষণ নিচ্ছেন।

 সোজানা রহমান আঁচল এ বছর (২০২৬) ভিকারুন্নেসা স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পাস করে এ কলেজেই এইচএসসিতে অধ্যায়ন করবে। সোজানা রহমান আঁচলের এই অর্জন নবীনগরের তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করবে বলে মনে করছেন স্থানীয়রা। তাঁরা বলেন- ক্রীড়া ক্ষেত্রে প্রতিভাবান তরুণ-তরুণীদের যথাযথ প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা দেওয়া হলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সাফল্য অর্জন করা সম্ভব। সোজানা রহমান আঁচলের পিতা তাঁর সাফল্যে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে আরও বড় পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার প্রত্যাশা ব্যক্ত করেছে।

কালের সমাজ/কে.পি
 

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!