ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

‘অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে অর্থপাচারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

কালের সমাজ ডেস্ক | সেপ্টেম্বর ১৮, ২০২৬, ০৪:৪১ পিএম ‘অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে অর্থপাচারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কোনো কর্মকর্তা বা কর্মচারী অর্থপাচার, দুর্নীতি কিংবা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত আইন কর্মকর্তাদের নৈতিকতা বিষয়ক উচ্চতর প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।


অ্যাটর্নি জেনারেল বলেন, “অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের ভেতরে কোনো অসৎ গোষ্ঠী, দুর্নীতির চক্র কিংবা অনৈতিক সিন্ডিকেটকে কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।”

তিনি আরও বলেন, “কার্যালয়ের কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

রুহুল কুদ্দুস কাজল জানান, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের নিরপেক্ষতা বজায় রাখা এবং এটিকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে পেশাগত অবস্থান আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।


তিনি আইন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, রাষ্ট্রের আইন কর্মকর্তাদের দায়িত্ব শুধু মামলা জেতা নয়; আদালতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বোচ্চ সহযোগিতা করাও তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

কালের সমাজ/কে.পি

আইন ও আদালত বিভাগের আরো খবর

Link copied!