গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আদালতের রায়ে গ্রামীণ কল্যাণের ওপর এনবিআরের দাবিকৃত ওই কর পরিশোধের বিষয়টি বহাল রাখা হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ওই অর্থ পরিশোধ করতে হবে।
প্রসঙ্গত, গ্রামীণ কল্যাণ ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। এনবিআরের কর দাবিকে চ্যালেঞ্জ করে বিষয়টি আদালতে গড়ায়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার হাইকোর্ট এ রায় দেন।
কালের সমাজ/কে.পি

