পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কবিরহাট উপজেলা শাখার উদ্যোগে “সীরাত পাঠ প্রতিযোগিতার পরিক্ষা ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। রাসুলুল্লাহ (সা.)-এর সুমহান আদর্শ জীবন ও কর্ম সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা আমীর মাওলানা ইয়াসিন করিম এবং বসুরহাট পৌরসভার সেক্রেটারি মাওলানা এবিএম হেলাল উদ্দিন।
প্রতিযোগিতা ও আলোচনা সভা আয়োজনের সার্বিক পরিচালনায় ছিলেন কবিরহাট উপজেলা আমীর জনাব ফখরুল ইসলাম মিলন। এতে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নায়েবে আমীর হাফেজ মাহবুবুর রহমান।
অনুষ্ঠানের ব্যবস্থাপক হিসেবে নিয়োজিত ছিলেন কবিরহাট উপজেলা সেক্রেটারি মুহাম্মদ ইয়াসিন এবং সহকারী ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী সেক্রেটারি তোফাজ্জল হায়দার ভূঞা মিছবাহ। এ ছাড়া হল সুপারের দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেন উপজেলা নায়েবে আমীর মাওলানা এনায়েত উল্লাহ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনেই রয়েছে মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে রাসুল (সা.)-এর শিক্ষা অনুসরণের মাধ্যমেই প্রকৃত শান্তি ও সফলতা লাভ করা সম্ভব।
প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের শিক্ষার্থীরাসহ বিভিন্ন বয়স ও শ্রেণী পেশার ৬০৩ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে। শেষে বিজয়ীদের মাঝে সম্মাননা ও পুরষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
কালের সমাজ/কে.পি

