ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বরুড়ায় বিএনপিতে যোগদান করলো আ.লীগের শতাধিক নেতাকর্মী

কালের সমাজ ডেস্ক | সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০৯:০৩ পিএম বরুড়ায় বিএনপিতে যোগদান করলো আ.লীগের শতাধিক নেতাকর্মী

কুমিল্লার বরুড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তার দলটিতে যোগদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন। বিশেষ অতিথি ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম। বিশেষ অতিথি ছিলেন বরুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবসহ শতাধিক বিএনপির নেতাকর্মীরা।

আওয়ামী লীগের আড্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন বাদল, তরিকত ফেডারেশনের সদস্য সচিব আবুল কালাম আজাদ, গালিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান বাচ্চু মিয়া, শাকপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য সোলেমান মেম্বার, আগানগর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক মেম্বার জাকির হোসেন, আগানগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক মেম্বার হুমায়ূন কবির, সর্দার আমির হোসেনসহ প্রায় শতাধিক নেতাকর্মী এদিন বিএনপিতে যোগদান করেন। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা ও ফুল তুলে দিয়ে বরণ করে নেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শরিক হতে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা আজ বিএনপিতে যোগ দিচ্ছেন। আমরা সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামীর আন্দোলন-সংগ্রামে কাজ করার আহ্বান জানাই।”
যোগদানকারী নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগে থেকে মানুষের জন্য কাজ করার সুযোগ পাইনি। বিএনপির আদর্শ ও শহীদ জিয়ার নীতিতে অনুপ্রাণিত হয়েই আমরা আজ এই দলে যোগ দিলাম।
 

কালের সমাজ/কে.পি

Link copied!