ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শিবালয়ে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার, নারী আটক

জেলা প্রতিনিধি,মানিকগঞ্জ | সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০৮:১৪ পিএম শিবালয়ে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার, নারী আটক

মানিকগঞ্জের শিবালয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহানারা খাতুন (৪১) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল ১১টা ৫ মিনিটে তেওতা ইউনিয়নের যম দুয়ার গ্রামের আশ্রয়ণ প্রকল্পের (গুচ্ছগ্রাম) ১৯ নম্বর ঘরের সামনে থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মাদক সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জাহানারা খাতুনের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ২০০ গ্রাম।
আটক জাহানারা পাবনা জেলার সাঁথিয়া থানার কাশিনাথপুর গ্রামের মৃত সলেমানের স্ত্রী। বর্তমানে তিনি পাবনার সুজানগর থানার নাজিরগঞ্জ ইউনিয়নের নাজিরগঞ্জ গ্রামে বসবাস করেন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, মাদক সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা হয়েছে। মামলার নম্বর ২৩, তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৬। তিনি আরও বলেন আটক নারীকে মামলায় আসামি করা হলেও তাকে

কালের সমাজ/কে.পি

Link copied!