ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জলমহাল ইজারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ | সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০৮:১৯ পিএম জলমহাল ইজারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

জলমহাল ইজারা নিয়ে কিশোরগঞ্জের অষ্টগ্রামে  দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পূর্ব অষ্টগ্রাম আখড়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিলমাকসা জলমহাল ইজারাকে কেন্দ্র করে অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক এসএম শাহীনের সমর্থকদের মধ্যে কিছুদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার দুপুরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের ১০ থেকে ১৫ জন আহত হন। পরে খবর পেয়ে অষ্টগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান বলেন, জলমহাল ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কালের সমাজ/কে.পি

Link copied!