ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

‎শৈলকুপায় শ্রমজীবী মানুষের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

‎ঝিনাইদহ প্রতিনিধি | সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০৭:৫৪ পিএম ‎শৈলকুপায় শ্রমজীবী মানুষের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

‎“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে শুক্রবার সকালে শ্রমজীবী মানুষের মাঝে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
‎
‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষনা অনুযায়ী দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
‎
‎“একটি চারা আজ, সবুজ ভবিষ্যৎ আগামীকাল”—এই বার্তাকে সামনে রেখে শত শত শ্রমজীবী মানুষের হাতে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা তুলে দেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও শৈলকুপা উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: রাজিবুল ইসলাম।
‎তিনি উমেদপুর ইউনিয়ন বিএনপির জনপ্রিয় ত্যাগী নেতা কেরামত আলীর সুযোগ্য পুত্র।
‎
‎উদীয়মান তরুন নেতা রাজিবুল ইসলাম জানান, “সবুজায়নে উন্নয়নের চাবিকাঠি”। পাশাপাশি পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ, সুস্থ জীবন নিশ্চিত করা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে আজকের এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কালের সমাজ/কে.পি

Link copied!