কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচন সামনে রেখে ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করেছেন সম্ভাব্য মেয়র প্রার্থী মো. কামাল হোসেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে পৌর এলাকার তুলাতলী কমিশনার মার্কেটে হাজী মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে ওই মতবিনিময় সভা হয়। মেয়র প্রার্থী কামাল হোসেন এর আগে চান্দিনা পৌরসভার ৪নং ওয়ার্ড থেকে পরপর তিনবার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। তিনি একাধারে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও রাজনীতিবিদ।
তিনি চান্দিনা পৌর বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- ৪নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম চারু মিয়া, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক দল যুগ্ম-আহ্বায়ক মো. আলাউদ্দিন, মো. মফিজুল ইসলাম, মো. সোলায়মান, বিএনপি নেতা মো. মনির হোসেন, মো. আবুল হাশেম, ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান প্রমুখ। সভা সঞ্চালনা করেন- চান্দিনা পৌর যুবদল নেতা মো. সোহেল রানা। এর আগে চান্দিনা মোকামবাড়ি শাহী ঈদগাহ মাঠ থেকে শতাধিক মোটরসাইকেল, মাইক্রোবাস নিয়ে ওই মতবিনিময় সভায় যোগদান করেন কামাল হোসেন এর নেতা-কর্মী ও সমর্থকরা। সভায় ৯নং ওয়ার্ডের নারী ও পুরুষ ভোটাররা উপস্থিত ছিলেন।
কালের সমাজ/কে.পি

