ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ঘিওরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তারদুই

কালের সমাজ ডেস্ক | সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০৮:০২ পিএম ঘিওরে ইয়াবা-গাঁজাসহ  গ্রেপ্তারদুই

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা: মানিকগঞ্জের ঘিওরে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে উপজেলার পয়লা ইউনিয়নের বাইলজুরী এলাকায় টিপু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন ঘিওর এলাকার মো. শহিদুর রহমানের ছেলে মো. সাদিকুর রহমান বাবু (৩০) ও দৌলতপুর উপজেলার ধামশ্বর এলাকার মৃত হরমুদ বেপারীর ছেলে মো. মতিয়ার (৪৫)। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাইলজুরী এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে এসআই সুমন চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে সাদিকুরের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা এবং মতিয়ারের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা এবং গাঁজার মূল্য ১০ হাজার টাকা। এ ঘটনায় ৩০ সেপ্টেম্বর ঘিওর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আব্দুস সালাম খান। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!