ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

কালের সমাজ ডেস্ক | সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০৮:০৮ পিএম অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

অক্টোবর ২০২৬ মাসেও ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকবে। অর্থাৎ, সেপ্টেম্বর মাসে নির্ধারিত দামেই আগামী ১ অক্টোবর থেকে জ্বালানি তেল বিক্রি হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এক নির্দেশনায় এ তথ্য জানিয়েছে।


নির্দেশনায় বলা হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ২০ সেপ্টেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী ভোক্তা পর্যায়ে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দরে নির্ধারণ করা হয়।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অক্টোবর মাসের জন্যও এসব জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে সর্বশেষ নির্ধারিত দাম আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

বিপিসির সংশ্লিষ্ট নির্দেশনায় বিষয়টি অবগতির জন্য জানানো হয়েছে।

কালের সমাজ/কে.পি

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!