বিএসটিআই বিভাগীয় অফিস এবং সাতক্ষীরা জেলা প্রশাসন এর সমন্বয়ে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে কাটিয়া বাজারে সাতক্ষীরা লাইভ বেকারি প্রতিষ্ঠানটি বিএসটিআই`র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত বিস্কুট, ব্রেড, কেক উৎপাদন ও বাজারজাত করায় বিএসটিআই আইন ২০১৮ এর ৩১ ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন। সাতক্ষীরা ঘোষপাড়া আল্লারদান ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠান প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্য উৎপাদন ও বাজারজাত করে কিন্তু মিথ্যা তথ্য প্রদান করায় বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ হাজার টাকা জরিমানা করেন।
কামাল নগর বর্ষা পিওর ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানটি বিএসটিআই`র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্য উৎপাদন ও বাজারজাত করায় বিএসটিআই আইন ২০১৮ এর ৩১ ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট ত্রিশ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিউল ইসলাম এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার কর্মকর্তা ফিল্ড অফিসার ( সিএম) মোঃ আব্দুল মান্নান ভ্রাম্যমান আদালতে দায়িত্ব পালন করেন।
কালের সমাজ/কে.পি

