ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

দলীয় প্রভাবে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ ঠিকাদার এরশাদের বিরুদ্ধে

‎শারমীন সুলতানা মিতু, গাজীপুর | সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১২:৪৩ পিএম দলীয় প্রভাবে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ ঠিকাদার এরশাদের বিরুদ্ধে

গাজীপুর মহানগরে রাস্তার কার্পেটিং কাজে ব্যপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আনোয়ারা এন্টারপ্রাইজের বিরুদ্ধে। নিম্নমানের ৩ নম্বর ইট দিয়ে সম্পন্ন করা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের বাস্তবায়নে রাস্তার কাজ। অনিয়ম হলেও যেন দেখার কেউ নাই। স্থানীদের ভাষ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের উন্নয়ন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে নিম্নমানের ও পুরোনো ইট দিয়ে রাস্তা নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আনোয়ারা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারি এরশাদ। তিনি গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক। জনশ্রুতি রয়েছে, দলীয় প্রভাব বিস্তার করে একদিকে মেসার্স আনোয়ারা এন্টারপ্রাইজের ঠিকাদার এরশাদের অনিয়ম, অন্যদিকে জনগণের করের টাকায় নির্মিত সরকারি অর্থের অপচয়ের ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসী।

সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, গত ০২ সেপ্টেম্বর শ্বশান পাজুলিয়া রাস্তা থেকে চাপুলিয়া বোর্ডের পুকুরের পূর্ব দিকে মোল্লাপাড়া অধ্যাপক ড. সিরাজুল হক মোল্লার বাড়ির কার্পেটিং ও সোলিং দ্বারা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। রাস্তাটির ১২ ফিট প্রশস্থ ৪৫০ মিটার লম্বা এই রাস্তাটির অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে ৮৮ লাখ ২৭ হাজার ৫০০ টাকা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন পর রাস্তাটির নির্মাণকাজ শুরু হলেও বেশি লাভের আশায় দায়সারা নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে। এ ধরনের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ করা হলে অল্প সময়ের মধ্যেই তা ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। বিষয়টি নিয়ে স্থানীয় গণমাধ্যম সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে প্রাথমিকবাবে কাজ বন্ধ করার নোটিশ প্রদান করেন এবং খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নেওয়া আশ্বাস দেন গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।

তবে এসব অনিয়মের কাজে গাজীপুর সিটি কর্পোরেশনের সিভিল বিভাগের উপ সহকারী প্রকৌশলী শিহাব জানান, নিম্নমানের ইটা সরানোর জন্য ঠিকাদার এরশাদকে বলা হয়েছিল কিন্তু তিনি সরিয়ে নেননি। এ বিষয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তারা যথাযথ ব্যবস্থা নিবেন বলে আশাবাদি।

স্থানীয় বাসিন্দা মনির হোসেন বলেন, একেবারে পচা নিম্নমানের ইট। এগুলোর কোনো নম্বরই নেই। এসব ইট দিয়ে কাজ করলে রাস্তা টিকবে না। ফারুক হোসেন নামের এক বাসিন্দা জানান, এখানে তিন নম্বর এবং সবচেয়ে নিম্নমানের ইট দিয়ে রাস্তার কাজ হচ্ছে। বিষয়টি আমরা ইঞ্জিনিয়ার এবং ঠিকাদারের লোককে বললে তারা কোনো পদক্ষেপ নেয়নি।

স্থানীয়দের দাবি, রাস্তা নির্মাণকাজে ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান যাচাই করে অনিয়মের সঙ্গে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং কাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এসব অনিয়মের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আনোয়ারা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারি এরশাদের যোগাযোগ করা হলে তিনি জানান, কিছু ইট খারাপ এসেছে, আমি এসব ইট সরিয়ে দিয়েছি। বাস্তবের সাথে ঠিকাদার এরশাদের কথার কোন মিল নেই। তবে রবিবার সরজমিনে গিয়ে দেখা যায়, মাটি ও বালির সাথে নিন্মমানের ইটের খোয়া ভেকু দিয়ে তড়িঘড়ি করে মেশানো হচ্ছে।

সচেতন নাগরিকদের দাবি, বিএনপি সরকারের উন্নয়নের প্রতিটি কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান নিশ্চিত করতে হবে। জনগণের স্বার্থে অনিয়মের প্রশ্নে কোনো আপস নয়। নিম্নমানের কাজ হলে তা বন্ধ করতে হবে এবং দায়ী ঠিকাদার প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনতে হবে। তাহলেই টেকসই উন্নয়নের সুফল সাধারণ মানুষ ভোগ করতে পারবে।

কালের সমাজ/এসআর

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!