ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

কয়রায় কাপ জাতীয় মাছ চাষ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

কয়রা উপজেলা প্রতিনিধি, খুলনা | সেপ্টেম্বর ২২, ২০২৬, ১০:১৩ পিএম কয়রায় কাপ জাতীয় মাছ চাষ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

খুলনার কয়রায় কাপ জাতীয় মাছ চাষ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(২২সেপ্টেম্বর) ৬নং কয়রা এস ডি এফ অফিসের হল রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস (CNRS)-এর উদ্যোগে স্থানীয় মাছচাষি ও সংশ্লিষ্টদের নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে কাপ জাতীয় মাছের চাষ পদ্ধতি, পুকুর প্রস্তুতকরণ, পোনা মজুদ, মাছের খাবার ব্যবস্থাপনা, রোগবালাই নিয়ন্ত্রণ এবং পরিবেশবান্ধব উপায়ে মাছ উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা করেন কয়রাউপজেলা মৎস অফিসার সমীর কুমার সরকার  (CNRS)কয়রা দাকোপ এর সাইড অফিসার মোঃ নুরুজ্জামান  পতিনি বলেন, সঠিক পদ্ধতিতে কাপ জাতীয় মাছ চাষ করলে মাছের উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি স্থানীয় মানুষের আয় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততাপ্রবণ কয়রা অঞ্চলে উপযোগী মাছ চাষের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা আরও শক্তিশালী করা সম্ভব বলেও উল্লেখ করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা কাপ জাতীয় মাছ চাষের আধুনিক ও টেকসই পদ্ধতি সম্পর্কে ব্যবহারিক ধারণা লাভ করেন। এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে মাছচাষিদের দক্ষতা বৃদ্ধিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।

কালের সমাজ/কে.পি

Link copied!