ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
রোহিঙ্গা প্রত্যাবাসন

প্রচেষ্টায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সমর্থন জানানোর আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১১:৫০ এএম প্রচেষ্টায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সমর্থন জানানোর আহ্বান প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতের প্রচেষ্টায় সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদানের জন্য নিউইয়র্ক সফরকালে মিয়ানমার বিষয়ক জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আহ্বান জানান তিনি।

এদিন নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আবাসস্থল হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্কে মিয়ানমার বিষয়ক জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে সরকারপ্রধান রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করা এবং দীর্ঘস্থায়ী এই সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়াও আলোচনায় রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার বিষয়টিও গুরুত্ব পায়।

এদিকে নিউইয়র্ক সফরের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ। নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি প্রায় এক দশক ধরে ১২ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান তিনি।

এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখা এবং সমাধানের পথে গতি সঞ্চারের বিষয়েও আলোচনা হয়। সেই সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকট বিষয়ক উচ্চ-পর্যায়ের আলোচনার কথাও উঠে আসে।

কালের সমাজ/এসআর

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!