ঢাকা শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

ঈশ্বরদীতে নিজের শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংবর্ধনা পেলেন মেধাবী শিক্ষার্থীরা

ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি, পাবনা | অক্টোবর ১, ২০২৬, ০৬:৫৯ পিএম ঈশ্বরদীতে নিজের শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংবর্ধনা পেলেন মেধাবী শিক্ষার্থীরা

পাবনার ঈশ্বরদীতে এসএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ায় নিজের শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংবর্ধনা পেয়েছেন মেধাবী শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার(০১ অক্টোবর) সকালে বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করে ঈশ্বরদীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পূর্বটেংরী বালিকা উচ্চ বিদ্যালয়।

অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ঈশ্বরদী পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান পলাশ এর  সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রাজ্জাক।

প্রধান শিক্ষক মো. জোমসেদ আলীর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহকারী শিক্ষা পরিদর্শক মোখলেছুর রহমান, ঈশ্বরদী পৌর বিএনপির যুগ্ন-আহবায়ক রফিকুল ইসলাম নয়ন।

এসময় আরো বক্তব্য দেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক রাইদুল ইসলাম, শিক্ষক নূর বক্স শাহ্, মো, আব্দুল মজিদ, সুলতানা লায়লা, কৃতি শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস সূচি প্রমূখ।

অনুষ্ঠানে এসএসসি ও জেএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে কৃতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয়।

এ সময় শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান বক্তারা।

তারা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, এটি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও পুরো এলাকার জন্য গর্বের বিষয়। মেধাবী শিক্ষার্থীদের যথাযথভাবে উৎসাহ ও সহযোগিতা করা হলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি হিসেবে এ ধরনের সংবর্ধনা তাদের আগামী দিনের পড়াশোনায় আরও উৎসাহিত করবে। একই সঙ্গে অন্যান্য শিক্ষার্থীদের মধ্যেও ভালো ফলাফল করার আগ্রহ তৈরি হবে।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!